Wednesday , 6 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সেরা করদাতার তালিকায় হাফ ডজন তারকা

প্রতিবেদক
Newsdesk
December 6, 2023 5:26 pm


বিনোদন ডেস্ক :

অন্যান্য বিভাগের মতো এবছরেও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। এবছর অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাফ ডজন তারকা।

২০২২-২৩ করবর্ষের গেজেট প্রকাশ করেছে এনবিআর। যেখানে এ বছরে সেরা করদাতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে বলে তালিকা প্রকাশ করে। সেখানেই অভিনেতা/অভিনেত্রী ও গায়ক/গায়িকা বিভাগে তারকাদের নাম পাওয়া যায়।

এরমধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পর্যায়ক্রমে নাম এসেছে মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা এবং সিয়াম আহমেদের। এছাড়া গায়ক/গায়িকা বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগমের।

প্রতিবছরের মতো এ বছরও দেশের সেরা করদাতাদের ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান করবে জাতীয় রাজস্ব বোর্ড। কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এইচএসসি পাস না করেও ৪৩ বছর চাকরির অভিযোগ!

বিবিসি বাংলার সমালোচনার পর ক্ষমা চাইলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

চিকিৎসায় নতুন ইতিহাস, পুরুষের শরীরে প্রতিস্থাপন নারীর হাত

স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খান কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জবিছাত্রী অবন্তিকার আত্মহত্যা: সহপাঠী ও সহকারী প্রক্টর রিমান্ডে

প্রযুক্তির সহায়তায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যক্রম বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিলামে উঠবে আওয়ামী এমপি-মন্ত্রীদের ১৮ বিলাসী গাড়ি

বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল

‘নিরাপত্তা প্রহরীরা সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘনের সুযোগ নেই’