Wednesday , 18 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফুলপুরে বিশেষ নিরাপত্তা টহল ও নজরদারি জোরদার করেছে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
Newsdesk
November 18, 2026 7:24 pm

তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা টহল ও নজরদারি জোরদার করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল রহমান এবং জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান এর দিক নির্দেশনায় বুধবার (১৮নভেম্বর) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ বিশেষ টহল পরিচালনা করা হয়।

সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছেন। উপজেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন সহ আনসার ও পুলিশ সদস্যগণ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, টহল ও তদারকির সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পাওয়া গেছে। স্থানীয়দের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তাও বলা হয়। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্বাভাবিক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা বলেন, ফুলপুরবাসীর নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ টহল, নজরদারি ও মাঠপর্যায়ের তৎপরতা অব্যাহত থাকবে।
ফুলপুর সার্কেল এএসপি তাহমিনা আক্তার বলেন, উপজেলার কোথাও যাতে কোনো অপ্রীতিকর ও অস্থিতিশীল ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সচেতন নাগরিক একযোগে মাঠে কাজ করছেন। গুজবে কান না দিয়ে সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও আরো বলেন, গুজব, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর