Wednesday , 18 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিবেদক
Newsdesk
November 18, 2026 7:48 pm

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রধান কার্যালয়ের জয়েনাল আবেদীন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মোদাচ্ছের হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী এবং শিক্ষাবিদ আখতারুজ্জামান।

বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় নেতা। তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জেলার খবর