Thursday , 2 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার

প্রতিবেদক
Newsdesk
July 2, 2026 10:49 am

নিজস্ব প্রতিবেদক :

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের সচিবালয়ে গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ জামান। তিনি বলেন, জানাজায় অংশগ্রহণ শেষে স্পিকার আগামী ৪ জুলাই দেশে ফিরবেন।

ইরানের সাবেক এই ধর্মীয় নেতার শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে ইরান। আগামী ৪ জুলাই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। ওইদিন প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই তেহরানের উপকণ্ঠে কোম শহরে দ্বিতীয় জানাজা। সবশেষ তৃতীয় জানাজা শেষে ৯ জুলাই তাকে দক্ষিণপূর্বাঞ্চলের মাশহাদে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় সপরিবারে প্রাণ হারান দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। হামলায় খামেনি ছাড়াও ইরানের ৪০ জনের অধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link