Monday , 4 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

রোজার আগেই ভারত থেকে আসবে চিনি ও পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
March 4, 2024 4:15 pm


নিজস্ব প্রতিবেদক :

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ইতোমধ্যে ভারতের রপ্তানি আদেশের চিঠি ইস্যু হয়েছে। রমজানের আগেই ভারত থেকে চিনি ও পেঁয়াজ আসবে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে মনিটরিং শুরু হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য দেয়া হবে। প্রতিটি জেলা থেকে ১টি করে পণ্য বাছাই এবং সেই পণ্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাজারজাতকরণে সহযোগিতা দেয়া হবে। সেইসঙ্গে পণ্যের কারিগরকে স্বীকৃতি দেয়া হবে।

সর্বশেষ - জেলার খবর