Saturday , 1 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

প্রতিবেদক
Newsdesk
August 1, 2026 11:50 am

নিজস্ব প্রতিবেদক : 

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আজ শনিবার (১ আগস্ট) থেকে জিপিএস সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রতিষ্ঠানটি জানায়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট জিপিএস সংযুক্ত ও তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জিপিএস-ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) এ পাওয়া যাচ্ছে। ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস দেয়ার সময় জিপিএস সংযোজন সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে জমা ও মোবাইল অ্যাপস প্রদর্শনের জন্য গণপরিবহনের মালিক বা প্রতিনিধিদেরকে অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হয়ে গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলেও জানিয়েছে বিআরটিএ।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

তারেক রহমান ‘নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা’- আকন কুদ্দুসুর রহমান

নাশকতার আশঙ্কা: দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৫ বছর সবাই চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিল: উপদেষ্টা এম সাখাওয়াত

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের চারটি ভুয়া এনআইডি বাতিল

৪৩তম বিসিএস : বাদ পড়াদের পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা হচ্ছে

​যুগ্মসচিব পদে পদোন্নতি: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমকে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অভিনন্দন

বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার: প্রধানমন্ত্রী

পণ্য রফতানিতে বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব ভারতের

পণ্য রফতানিতে বিনামূল্যে ট্রানজিট সুবিধার প্রস্তাব ভারতের