Tuesday , 16 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সৌদি আরবে বাংলাদেশি যুবক নিহত

প্রতিবেদক
Newsdesk
January 16, 2024 1:38 pm

ডেস্ক রিপোর্ট :

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি এক যুবক স্টোক করে মারা গেছেন। তার নাম হলো আরাফাত খান অপু।

রবিবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টোক করে তিনি রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে মারা যান।

অপু কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া গ্রামের লিয়াকত আলী খান খসরু মাস্টারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

হোসেনপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম খান এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, পরিবারের অভাব গোছাতে আরাফাত খান অপু দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। রবিবার রাত ৮টার দিকে স্টোক করে তিনি রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে মারা যান।

প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। শিশু সন্তানদের নিয়ে আমি কীভাবে বেঁচে থাকবো।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ