Monday , 29 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুড়িগ্রামে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর বইছে দুধকুমার

প্রতিবেদক
Newsdesk
June 29, 2026 1:25 pm

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি : 

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি বেড়ে কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে ব্রহ্মপুত্র ও ধরলার পানিও।

আজ সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বাড়তে থাকায় জেলার নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

নদ-নদীর পানি বাড়ায় কোথাও কোথাও তীব্র হয়ে উঠেছে ভাঙ্গন। বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার।

এদিকে পানি বাড়ায় নদ-নদী অববাহিকার নিচু এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে পটল, পাটসহ বিভিন্ন সবজি খেত। পানি আরো বৃদ্ধি পেলে নদীর অববাহিকার নিচু এলাকাসহ চরাঞ্চলগুলো প্রাবিত হয়ে ঘর-বাড়িতে পানি প্রবেশ করবে বলে জানায় স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পানি বৃদ্ধির ফলে নদ-নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ছে। তবে এসব এলাকার ঘর-বাড়িতে এখনো পানি প্রবেশ করেনি। একই অবস্থা চরাঞ্চলগুলোরও।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দুধকুমার নদের অববাহিকার শাহ্ আলম জানায়, গতরাত থেকে দুধকুমারের পানি বেড়ে যাওয়ায় তার বাড়ি ভাঙ্গনের কবলে পড়েছে। গ্রামবাসীর সহায়তায় ঘর সরিয়ে অন্যের জায়গায় রাখলেও স্থায়ীভাবে বসবাসের কোন সুবিধা নেই বলে জানান তিনি।

সদরের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার মজিবর রহমান জানায়, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তার পটল ও পাট ক্ষেত তলিয়েছে। পানি আরো বৃদ্ধি পেলে নিচু এলাকার ঘর-বাড়িতে পানি প্রবেশ করবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, উজান থেকে নেমে ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি এরই মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী ৩-৪ দিন পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বাচিপ নেতা ডা. নিতাই হত্যাকাণ্ডে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

হাসিনা-রেহানা-টিউলিপ-রাদওয়ানসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন: মির্জা ফখরুল

বিতর্কিত তিন জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

লড়াইয়ে আমাদের জিততেই হবে: রিজভী

বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াতের আমীর