Friday , 16 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জনই গাজা যুদ্ধে মারা গেছেন : সিপিজে

প্রতিবেদক
Newsdesk
February 16, 2024 2:52 pm


আন্তর্জাতিক ডেস্ক :

২০২৩ সালে নিহত ৯৯ সাংবাদিকের মধ্যে ৭৭ জন ইসরাইল-হামাস যুদ্ধে মারা গেছেন। এক দশকের মধ্যে মিডিয়ার জন্য গত এক বছর ছিল সবচেয়ে ভয়ানক বছর। কমিটি টু প্রোটেক্ট জার্ণালিস্টস বৃহস্পতিবার একথা জানিয়েছে।

সিপিজে বলেছে, সোমালিয়া এবং ফিলিপাইনে প্রাণহানি স্থিতিশীল থাকলেও বিশ্বব্যাপী সাংবাদিকদের হত্যার ঘটনা বছরের পর বছর কমে যেত যদি ইসরায়েল-হামাস যুদ্ধে ৭৭ সাংবাদিকের মৃত্যু না হতো।

২০১৫ সালের পর থেকে এটা সর্বোচ্চ এবং ২০২২ সালের পরিসংখ্যানে প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সিপিজে বলেছে ‘ডিসেম্বর ২০২৩ সালের এক রিপোর্টে দেখা গেছে, একটি দেশে সারা বছরে যত বেশি সাংবাদিক মারা গেছে, ইসরায়েল-গাজা যুদ্ধের প্রথম তিন মাসে তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইসরায়েল-হামাস সংঘর্ষে নিহত ৭৭ সাংবাদিকের মধ্যে ফিলিস্তিনেরই ৭২ জন। তিনজন লেবানিজ ও দুইজন ইসরায়েলিও রয়েছেন।

সিপিজে প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ বলেছেন, ‘গাজার সাংবাদিকরা যুদ্ধের সামনের সারিতে ছিলেন।’

‘এই যুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিকদের যে বিশাল ক্ষতি হয়েছে তা শুধু ফিলিস্তিনি অঞ্চলে নয়, এই অঞ্চলে এবং তার বাইরেও সাংবাদিকতার জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। নিহত প্রতিটি সাংবাদিক বিশ্ব সম্পর্কে আমাদের বোঝার জন্য আরও একটি দূর্ভাগ্য।’

৭ ফেব্রুয়ারি নিউইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংস্থা বলেছে, গাজা সংঘাতে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।

সিপিজে এর আগে ইসরায়েলি বাহিনী কর্তৃক সাংবাদিকদের ওপর ‘নিপীড়ন’ বলে সমালোচনা করেছে এবং গাজা সংঘাতে নিহত এক ডজন সাংবাদিককে ইচ্ছাকৃতভাবে ইসরায়েলি সেনারা টার্গেট করেছে কিনা তা তদন্ত করছে। যা ছিল ‘একটি যুদ্ধাপরাধ’।

ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপি-এর তথ্য অনুযায়ী, ইসরায়েলে ৭ অক্টোবর হামাস হামলার প্রতিক্রিয়ায় হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশোধমূলক পাল্টা হামলা চালালে প্রায় ১,১৬০ জন নিহত হয়। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সবচেয়ে ভয়াবহ হামলায় হামাস যোদ্ধারা প্রায় ২৫০ জনকে জিম্মি করে এবং তাদের মধ্যে প্রায় ২৯ জনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে অন্তত ২৮,৫৭৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ কর্মকর্তাকে হত্যার ১৪ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

এবার ম্যারাডোনার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ দুই চিকিৎসকের

ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত

নড়াইলে বেড়াতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের আন্দোলন : ছত্রভঙ্গ করল পুলিশ

মার্কিন হামলার আশঙ্কায় পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিলো ইরান

পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা

রাজনৈতিক ইস্যুগুলোকে হস্তক্ষেপের মাধ্যমে সমাধান করতে হবে: চবি উপাচার্য

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের