Thursday , 5 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর’

প্রতিবেদক
Newsdesk
September 5, 2024 8:40 pm

নিজস্ব প্রতিবেদক :

গণভবনকে ‘জুলাই গণঅভ্যুথান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্প‌তিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

বৈঠক শে‌ষে সন্ধ্যায় রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের গণভবন, গণ’র (গণমানুষ) ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু দেশের মানুষ, ছাত্র-জনতা গণ-অভ্যুথানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুথানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়-অবিচার হয়েছে, সব স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুথান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

এ সময় তিনি আরও বলেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো কর্মসূচি আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আনোয়ারুল আজীম হত্যায় পশ্চিমবঙ্গে একজন গ্রেপ্তার, আটক ১

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না বন্ধে ব্যর্থ সরকার : মির্জা ফখরুল

স্কুল ভর্তিতে কোটা পাবেন অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তান

গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিল

সাভারে বরখাস্ত এসপি কাফিসহ ৪১১ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত

এনসিপি নেতাকে হত্যাচেষ্টার জট খুলছে, মূলহোতা তনিমা তন্বি গ্রেপ্তার