Saturday , 28 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ছাত্র আন্দোলনে নিহত ১ হাজার ৫৮১ জন

প্রতিবেদক
Newsdesk
September 28, 2024 8:15 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন এক হাজার ৫৮১ জন এবং আহত হয়েছেন ৩১ হাজারের বেশি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান স্বাস্থ্য উপকমিটির সদস্যরা।

এ সময় স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারেক রেজা বলেন, প্রাথমিকভাবে এমআইএস-এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ৩১ হাজারের বেশি আহত রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জানান, নিহত সকলের সম্পূর্ণ তথ্য নেই এবং তাদের মধ্যে তরুণদের সংখ্যা সব থেকে বেশি।

স্বাস্থ্য উপ-কমিটির আরেক সদস্য ফরহাদ আলম ভুইয়া জানান, নিহতদের সব তথ্য পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত যা ডেটা সংগ্রহ করা হয়েছে সেগুলো ভেরিফাই করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি