শনিবার , ২ মে ২০২৬ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে: ডিএমপি কমিশনার

প্রতিবেদক
Newsdesk
মে ২, ২০২৬ ৭:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

দেশে এখন শীর্ষ সন্ত্রাসী তেমন নেই উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, ‘যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। তারা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছে। তবে তারা নজরদারিতে রয়েছে।’

শনিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শীর্ষ সন্ত্রাসীদের তালিকার বিষয়ে সাংবাদিকরা কমিশনারকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পুলিশি সেবা আরও জনবান্ধব ও গণমুখী করার বিষয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’ এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

তেজগাঁও থানার ডিএমপির কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন কমিশনার মো. সরওয়ার। উদ্বোধনের পর তিনি পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। ডিএমপির উদ্যোগে প্রতিষ্ঠিত এই পুলিশ ক্যাম্পটি কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পুলিশের সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে তিনি বলেন, কোনো সদস্য অপরাধে জড়ালে চাকরিচ্যুতসহ বিভাগীয় মামলা দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে নানা অভিযোগে পুলিশের অনেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

ডিএমপি জানায়, কারওয়ানবাজার ক্যাম্পে স্থানীয় ব্যবসায়ীরা গোপনে বা প্রকাশ্যে অভিযোগ করলে সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ক্যাম্পে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। চাঁদাবাজ যে ধরনেরই হোক না কেন, ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও মাদক রোধে কাজ করবে এই ক্যাম্প। এ ছাড়া ডিবি, ক্রাইম বিভাগ, সিটিটিসিসহ অন্যান্য ইউনিটও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে।

থানায় পুলিশের মামলা নিতে অনীহার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার বলেন, থানার কাজ হলো মামলা নেওয়া। মামলা না নিলে আমাদের ২৪টি জোনাল এসির (সহকারী পুলিশ কমিশনার) অফিস আছে। সেখানে অবগত করা যাবে।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ছাত্রীর অভিযোগে ঢাবি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

ওয়াজের মাধ্যমে জঙ্গিবাদ বাদ ছড়ানো অপরাধ। হলি আর্টিজানে কি হয়েছে?

যশোরে প্রকাশ্যে যুবদল কর্মীকে কুপিয়ে খুন

স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা তারেক রহমানের

পিলখানা হত্যাকাণ্ড : ১৭৮ বিডিআর জওয়ানের কারামুক্তিতে বাধা নেই

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

পেট্রাপোলে ভারতফেরত যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৭ ঘণ্টা

পালিয়ে গিয়েও উসকানিমূলক কর্মকাণ্ড করছেন তারা: জামায়াত আমির

গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি

দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা