Monday , 3 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মাদ্রাসার বাথরুম থেকে ‍শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 9:30 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মো. নাঈম শেখ (১২)। স্বজনদের দাবি, তাকে বেত দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রওজাতুল হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে রায়েরবাগ জোড়া খাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় তলার একটি ওয়াশরুম থেকে শোয়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে বেতের আঘাতের চিহ্ন দেখা গেছে।

এসআই ‍আরও বলেন, ‘মাদ্রাসা থেকে বলা হয়েছে শিশুটি ওয়াশরুমে শাওয়ারের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তার শরীরে বেতের দাগও ছিল। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছি, রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

হাসপাতালের জরুরি বিভাগের স্ট্রেচারে শায়িত শিশুটির মরদেহ ঘিরে আহাজারি করছিলেন তার মা নাজমা বেগমসহ স্বজনরা। এ সময় কান্নাজড়িত কণ্ঠে এক স্বজন অভিযোগ করেন, ‘ওরে হুজুররা পিডায়া মারছে।’

শিশুটির মা নাজমা বেগম সন্তানের হাঁটুর নিচের আঘাতের দাগ দেখিয়ে দাবি করেন, তার ছেলে আত্মহত্যা করতে পারে না। তিনি বলেন, ‘ফাঁসি দিলে এক জায়গায় দাগ থাকত, সারা শরীরে না। আমার সন্তান হত্যার বিচার চাই।’

নিহতের মামা সুমন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘আমার ভাগিনা হেফজ পড়ত। গতকাল হুজুররা তাকে বেত দিয়ে মারধর করেছিলেন। ওই আঘাত সহ্য করতে না পেরে সে গলায় ফাঁস নিয়েছে।’

নাঈমের বাবা বাবু শেখ রিকশা চালান। দুই ভাইয়ের মধ্যে নাঈম বড়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন: হাফিজ উদ্দিন

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২

টেকনাফে বিএনপি সভাপতির বাড়ির পাশেই ‘জয় বাংলা’ স্লোগান!

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএ’র ৩ সদস্য নিহত

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ‘সাম্য’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংসদ মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে

প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি

ইউএনওর বিরুদ্ধে অভিযোগ : স্কুলের রাস্তা দখলমুক্ত না করে ব্যক্তিমালিকানাধীন জমিতে রাস্তা নির্মাণ