Saturday , 26 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দেশের বিভিন্ন সিএমএইচে ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন চিকিৎসাধীন

প্রতিবেদক
Newsdesk
October 26, 2024 9:07 pm

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

শনিবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ আগস্ট থেকে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচগুলোতে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্য ১০টি সিএমএইচে সর্বমোট ২ হাজার ৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসাসেবা গ্রহণের জন্য আগমন করেন। তার মধ্যে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচগুলোতে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত