Tuesday , 14 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

প্রতিবেদক
Newsdesk
January 14, 2025 4:28 pm

নিজস্ব প্রতিবেদক :

নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও)। সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো।

নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে। ‘জাতীয় বেতন-স্কেল, ২০১৫’ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সর্বশেষ - জেলার খবর