Thursday , 27 March 2025 |
শিরোনাম:

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইসি সানাউল্লাহ

টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড : আগুন নিয়ন্ত্রণে সেনা-বিজিবি-ফায়ার সার্ভিস

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে বালু উত্তোলনের অভিযোগ, হুমকিতে উপকূলীয় বাঁধ ও পরিবেশ

‘ইউ টেররিস্ট’ : নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে আবার থানায় ফেরত দিল কুমিল্লা ডিবি

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২৩ লাখ টাকা

প্রতিবেদক
Newsdesk
March 27, 2025 3:54 pm

নিজস্ব প্রতিবেদক :

ঈদ সামনে রেখে পদ্মা সেতুতে গেল ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪২৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বিয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত মাওয়া ও জাজিরা- দুই প্রান্ত মিলিয়ে এ টোল আদায় হয়। সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে।

পদ্মা সেতুর (টোল ব্যবস্থাপনা দায়িত্বে থাকা) সহকারী প্রকৌশলী রাজন চন্দ্র বিশ্বাস জানান, ঈদের ছুটিতে বাড়ি ফেরা মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেতু কর্তৃপক্ষ। ফলে এবারের ঈদযাত্রায় সেতুতে বড় কোনো দুর্ঘটনার শঙ্কা নেই।

এদিকে, যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা এবং সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত