Monday , 26 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

প্রতিবেদক
Newsdesk
August 26, 2024 8:03 pm

নিজস্ব প্রতিবেদক :

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে।

নদ-নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ফারাক্কার গেট খুলে দেয়ার খবরটি আমাদের জন্য বিপদজনক। এর ফলে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা ২৬ দশমিক ২৪ মিটার। বিপদসীমা ২২ দশমিক ২৫ মিটার এবং সর্তকতাসীমা ২১ দশমিক ২৫ মিটার। আপ স্ট্রিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেয়া হয় অধিকাংশ গেট। আর সোমবার সর্বোচ্চ ১০৯ গেট খুলে দেয়া হয়।

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধের অবস্থান। বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ১৯৬২ সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। ফারাক্কা বাঁধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭৫ সালের ২১ এপ্রিল।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দৈনিক ভোরের আকাশ পত্রিকার নেত্রকোনায় প্রতিনিধির মায়ের ইন্তেকাল

খেলা শুরু! আলেমদের বিরুদ্ধে কেন গণ কমিশনের তালিকা? রহস্য ফাঁস।

খেলা শুরু! আলেমদের বিরুদ্ধে কেন গণ কমিশনের তালিকা? রহস্য ফাঁস।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ১৮ টি বিভাগ চালুর অনুমোদন

একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

গুমের ঘটনায় হাসিনা-তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ

মানবাধিকার লঙ্ঘনকারীরা আবার মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য : তথ্যমন্ত্রী

এনবিআর বিলুপ্তির আদেশ বাতিল ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচি

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

স্বাস্থ্যবিধি মানলে ৬০ ভাগ কিডনি রোগ প্রতিরোধ সম্ভব

রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী