Sunday , 25 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৯ স্টেশনের পানি

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 12:31 am

নিজস্ব প্রতিবেদক :

দেশের ছয় নদীর ৯ স্টেশনের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে শুক্রবার (২৩ আগস্ট) সাত নদীর ১৪টি স্টেশনের পানি বিপদসীমার ওপরে ছিল। শনিবার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির প্রবণতা কমে আসায় নদীর পানি নামতে শুরু করেছে। তবে এখনও কুশিয়ারা, মনু, খোয়াই, গোমতি, ফেনী নদীর বেশ কয়েকটি স্টেশনের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে মুহুরি নদীর পানি বিপদসীমার ওপরে থাকায় ফেনী অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন আছে। তবে আগামী ২৪ ঘণ্টায় যদি আর ভারী বৃষ্টি না হয় তাহলে এসব নদীর পানিও বিপদসীমার নিচে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বিগত ৬ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি এবং উজানের নদ-নদীর পানি সমতল হ্রাস অব্যাহত আছে। ফলে বর্তমানে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ১৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা-দুধকুমার নদীসমূহের পানি সমতল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ড গ্যাস ট্র্যাজেডি : ৩ দিনেও হয়নি মামলা, চলছে তদন্ত

প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী দক্ষতাও জরুরি: শিক্ষামন্ত্রী

জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস

কদমতলীতে কারখানায় আগুন : ৫ মরদেহ উদ্ধার

ভ্রান্ত তথ্য নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা

ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘অ্যারিন’

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপতৎপরতা রোধে সতর্ক থাকতে হবে: ইসি সানাউল্লাহ

ডাক বিভাগের ৫১ কোটি টাকা লোপাট: দুদকের ব্যবস্থা চেয়ে প্রতিমন্ত্রীর চিঠি

তিন সপ্তাহ ধরে নিখোঁজ ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৬