Wednesday , 4 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

বৃহস্পতিবার খুলবে সাভার-আশুলিয়ার বন্ধ কারখানা : বিজিএমইএ

প্রতিবেদক
Newsdesk
September 4, 2024 8:18 pm

নিজস্ব প্রতিবেদক :

নিরাপত্তা শঙ্কার কারণে বন্ধ হওয়া ১৬৭ কারখানা বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সাভার, আশুলিয়াসহ অন্যান্য এলাকায় পোশাক কারখানা খোলা হবে। বুধবার নিরাপত্তা শঙ্কা ১৬৭টি কারখানা বন্ধ ছিল।

বকেয়া বেতন, চাকরি স্থায়ীসহ নানা দাবিতে সাভার ও গাজীপুরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বুধবার এই কারখানাগুলো ছুটি ঘোষণা করা হয়। কারখানা মালিকরা জানিয়েছেন, এসব বিক্ষোভে জড়িতরা শ্রমিক নন, তারা চাকরিপ্রত্যাশী।

সকালে সাভার-আশুলিয়া-ইপিজেড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি দিয়ে দেয়। পরে বিক্ষুব্ধরা চালু কারখানাগুলোর সামনে গিয়ে বিক্ষোভ ও ইটপাটকেল ছোড়েন।

এতে নিরাপত্তা শঙ্কায় ছোট-বড় ৫০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে গাজীপুরের টঙ্গী, শ্রীপুর, রাজেন্দ্রপুর, ভোগড়া বাইপাস এলাকার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে যান তারা।

ছুটি দেওয়া হয় ৭০টি কারখানায়। এসব এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ নিয়োজিত করা হয়।

সর্বশেষ - রাজনীতি