Saturday , 22 August 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

প্রতিবেদক
Newsdesk
August 22, 2026 3:50 pm

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ‘এফডব্লিউসিএমএস’।

শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত এই ২৫টি এজেন্সির নাম অন্তর্ভুক্ত করে তা প্রকাশ করে।

বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন ‘বায়রা’র একাংশের নেতারা দেশের সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন। তবে সেই দাবির মুখেই দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমেই এই তালিকা চূড়ান্ত করেছে।

এফডব্লিউসিএমএসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের ২৫টি এজেন্সি হলো- বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশের জন্য শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। সে সময় সময়সীমা শেষ হয়ে যাওয়ায় টিকিট থাকার পরও বহু কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি, আবার অনেকে বিমানের টিকিটের অভাবে বিমানবন্দর থেকেই চরম হতাশায় ফিরে এসেছিলেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বুদ্ধিজীবী হত্যায়ও জাতিকে পঙ্গু করা যায়নি, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ বহুদূর এগিয়েছে : তথ্যমন্ত্রী

ঢাকায় সক্রিয় ১৫৯টি কিশোর গ্যাং, অপরাধের মাত্রা বাড়ায় আতঙ্কে বাসিন্দারা

ভারতে সীমান্ত সম্মেলন নিয়ে যা জানাল বিজিবি

বাংলাদেশে বন্যায় প্রতিবছর ক্ষতি এক বিলিয়ন ডলার

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ধর্ষণকাণ্ডে দানি আলভেজের সাড়ে ৪ বছর কারাদণ্ড

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তরুণরা রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে: তারেক রহমান

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল

নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: জেনারেল ওয়াকার-উজ-জামান