Friday , 25 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মোহাম্মদপুরে ছিনতাই, দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

প্রতিবেদক
Newsdesk
July 25, 2025 7:50 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করেছে। সে সঙ্গে এ ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। কিন্তু পুলিশ সদস্য দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।

সর্বশেষ - রাজনীতি