শনিবার , ৮ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৮, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। সংস্থাটির সদস্য (পরিকল্পনা) হিসেবে অতিরিক্ত দায়িত্বে থাকা রিয়াজুল ইসলাম আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন রিয়াজুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত বছরের ২৬ অক্টোবর তাকে দুই বছর মেয়াদের জন্য সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দেয় সরকার। পাশাপাশি তিনি প্রকৌশলীদের সংগঠন আইইবির সভাপতির দায়িত্ব পালন করছেন। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাবেক গণপূর্তমন্ত্রীকে ‘বাবা’ সম্বোধন করা সেই অধ্যক্ষ গ্রেপ্তার

হাওর সমস্যার টেকসই সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

বিদেশের মঞ্চে প্রথম শিরোপা জয়, রংপুর পেল ৬ কোটি টাকা

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন টনি ব্লেয়ারের

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে : পররাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলা প্রত্যাহারের দাবি ডিআরইউর

মোল্লাবাড়ি বস্তির আগুন : তদন্তসাপেক্ষে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা: ডিএমপি

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

এখন তৃতীয় দামি ক্লাব মেসির মায়ামি