Thursday , 17 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন

প্রতিবেদক
Newsdesk
October 17, 2024 9:01 pm

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্র সংস্কারো উদ্যোগের অংশ হিসেবে আরো চারটি কমিশন গঠন করেছে সরকার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

নতুন ৪টি কমিশন হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারীবিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন।

তিনি বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ। নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন নারীপক্ষের প্রতিষ্ঠাতা ও মানবাধিকারকর্মী শিরীন পারভিন হক ও শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।

রিজওয়ানা হাসান বলেন, এই চার কমিশন গঠনের কাজ প্রায় চূড়ান্ত। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কমিশন চারটি পূর্ণাঙ্গ করা হবে তিনি উল্লেখ করেন।

শিক্ষা খাতে কোনো কমিশন গঠন করা হচ্ছে –কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। শিক্ষা সংস্কার টা কোন পথে গেলে আধুনিক ও যুগোপযোগি এবং বতর্মান প্রজন্মের চাহিদাকে প্রতিফলন করে এমন সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কমিশনের কাজ সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে না। প্রত্যেক কমিশন প্রধানকে বলা হয়েছে তিনি তার কর্মপরিধি ঠিক করবেন। সরকারের পক্ষ থেকে বড় পরিসরে একটা ধারনা দেওয়া হয়েছে। তবে তাদের কর্মপরিধি এবং সংস্কারের ক্ষেত্র কি হবে সেটা উনারা ঠিক করবেন।

রিজওয়ানা হাসান আরো বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে সেটি জানানো হবে।

এর আগে রাষ্ট্র সংস্কারে আরও ৬টি কমিশন গঠিত হয়। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়। এসব কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী মাহফুজ আলম ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। আর গত ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।

নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে কমিশনের প্রধান করা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারকে। সদস্যদের মধ্যে স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদ, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন কমিশন এবং নির্বাচন ব্যবস্থার সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী, নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে ড. মো. আব্দুল আলীম, রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার হিসেবে ডা. জাহেদ উর রহমান রয়েছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

২৪ বছর পর রহস্য উন্মোচনের উদাহরণও আছে: আইনমন্ত্রী

পহেলা বৈশাখে ফিরছে ‘মঙ্গল শোভাযাত্রা’

পুলিশের ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি, একজন ওএসডি

দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

বিমান উড্ডয়নের সময় খুলে পড়লো চাকা,শাহজালালে নিরাপদে অবতরণ

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার

চরফ্যাশনে পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে কেন্দ্রে হামলা-ভাঙচুর

ভারত থেকে আলু আমদানি করা ছাড়া উপায় ছিল না: বাণিজ্য উপদেষ্টা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন