Friday , 30 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সম্মান্সূচক ডক্টরেট ডিগ্রী পেলেন ড. মুহাম্মদ ইউনুস

প্রতিবেদক
Newsdesk
May 30, 2025 6:15 pm

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সোকা বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি টোকিওতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়ামাদা তাতসুহিরো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অধ্যাপক ইউনূসের শিক্ষা, সমাজসেবা ও মানবাধিকার প্রতিষ্ঠায় অসামান্য অবদানের জন্য এই সম্মাননা প্রদান করেন।

অধ্যাপক ইউনূস তাঁর বক্তব্যে বলেন, “এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্মান। আমি আশা করি, আমাদের দেশ ও জাতি আরও এগিয়ে যাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হবে।”

সোকা বিশ্ববিদ্যালয় ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বিশ্বে শান্তি, মানবাধিকার ও শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সুপরিচিত। বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে থাকে।

এই সম্মাননা বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয় জাপান।

জাপান সফর শেষ করে, প্রধান উপদেষ্টা শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এর আগে, গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের জাপান সফরে টোকিও পৌঁছান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষায় বসছে ১২ লাখের বেশি শিক্ষার্থী

এবার ফ্রান্সে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা

আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল-ইংল্যান্ড, আর্জেন্টিনার কী হবে?

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫১ জন, ৪১ নামঞ্জুর

মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

নতুন রাস্তা কেটে নালা, ডাস্টবিনে অস্বাভাবিক ব্যয় আইইউজিআইপি প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার আর্থিক ক্ষতির অডিট আপত্তি

কুয়াকাটা সৈকতে ভেসে এল দুই লাশ