Thursday , 17 October 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্ত্রীসহ নিজাম হাজারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
October 17, 2024 9:22 pm

নিজস্ব প্রতিবেদক :
ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহা. নূরুল হুদা। আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, কমিশন-বাণিজ্য ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজের নামে এবং ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। তারা দেশ ছেড়ে চলে যেতে পারে বিশ্বস্তসূত্রে জানা গেছে। তাদের বিদেশ গমন রোধ করা করা প্রয়োজন।

সর্বশেষ - জেলার খবর