Wednesday , 24 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ: ইসি আলমগীর

প্রতিবেদক
Newsdesk
January 24, 2024 2:29 pm


নিজস্ব প্রতিবেদক :

একই দিন ময়মনসিংহসহ দুটি সিটি করপোরেশন এবং একাধিক পৌরসভা, ইউপি মিলিয়ে স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ময়মনসিংহ সিটিতে আগামী ৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লার মেয়রের মৃত্যুর কারণে একই দিন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৯০টি ইউপিতে শূন্যপদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে সিটি পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। আর ইউপির নির্বাচন হবে ব্যালট পেপারে।

সেদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কমছে শাক-সবজির দাম, স্বাভাবিক হয়নি সয়াবিন তেল

পোশাক শিল্পে সুতার ঘাটতি ৪ লাখ মেট্রিক টন : সংসদে নানক

সুবর্ণচরে সিঁধকেটে মা-মেয়েকে ধর্ষণ, পলাতক আসামি হারুন গ্রেপ্তার

শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক: সেনাপ্রধান

ধর্ষণ ও মানহানি মামলায় ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

পুলিশের আগের শার্ট বহাল, প্যান্ট হবে খাকি রঙের

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতন্ত্রবিরোধী: দুদু

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী আটক