Tuesday , 2 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল করল ইসি

প্রতিবেদক
Newsdesk
January 2, 2024 5:56 pm


নিজস্ব প্রতিবেদক

আচরণবিধি ভঙ্গের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি।

জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন গত শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে নির্বাচনী বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা করার সময় উচ্চবাক্য শুরু করেন তিনি। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় আপত্তিকর কথা বলেন।

এ কর্মকাণ্ডের মাধ্যমে পবন আরপিও বিধান লঙ্ঘন করেছেন জানিয়ে গতকাল সোমবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেয় ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায় রবিবার। এরপরই তাকে তলব করা হয়। তলবের পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পেল ক্র্যাব

দুর্গাপুরে অসহায় বৃদ্ধাকে বসতঘর উপহার দিলেন তারেক রহমান

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেপ্তার : আইনমন্ত্রী

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরও ৪ জনের মৃত্যু

কলকাতার নিউমার্কেটের ঘটনায় হোটেলের ইজারাদার গ্রেপ্তার

রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা

খালেদা জিয়ার স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান

জামালপুরে পৃথক মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ডিজাবের নতুন সভাপতি আলমগীর , সম্পাদক তারিকুল

প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিন : আরিফুল হক চৌধুরী