Thursday , 7 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
March 7, 2024 4:30 pm


নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হচ্ছে জনবল সংকট। এই সংকট নিরসনে কাজ চলছে।

বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে ৭ মার্চ। তাই কথা বলার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

তিনি বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমি আগেও এসেছি। তবে আজকে এসেছি একটা দায়িত্ব নিয়ে। এসে যা দেখলাম অন্যান্য হাসপাতালগুলোর যে অবস্থা, একই অবস্থা এখানেও। এখানে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হচ্ছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সমস্যাটা আমি চিহ্নিত করতে পেরেছি। এখানে বিভিন্ন উপজেলাতে জনবলের খুব অভাব। আমরা যদি ঠিকমতো সার্জারি, মেডিসিন, গাইনি কনসালটেন্ট দিতে পারি, তাহলে উপজেলাগুলোতে ভালো কাজ হবে। আর এখানে মাটিতে রোগী শুয়ে থাকতে হবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ধরতে ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিহ্নিত করে ভূমিকা নিতে হবে।

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

১২০০ কোটি টাকায় আরও এক ফুটবলার কিনল ম্যানচেস্টার ইউনাইটেড

বন্যার আরও অবনিত, সিলেটে পানিবন্দি ১০ লাখ মানুষ

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা’

নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা কারাগারে

আটপাড়ায় কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

দুই বছরের জন্য ঢাকা প্রেস ক্লাবের নয়া কমিটি অনুমোদিত

ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে সার লুটের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি

প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে, শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না: বিএনপিকে পাটওয়ারী

সাভারে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১১৭ জনের নামে হত্যা মামলা