Sunday , 24 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চুয়াডাঙ্গা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করবে ব্রিটেন: পলক

প্রতিবেদক
Newsdesk
March 24, 2024 7:40 pm


নিজস্ব প্রতিবেদক :

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এবং ব্রিটেন একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ রোববার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বৈঠকে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ, ট্রেড, বিজনেস, কমার্স কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া ইনোভেশন ও সাইবার সিকিউরিটি নিয়েও কথা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ভিশন-২০৪১ ঘোষণা করেছেন এবং ব্রিটিশ সরকারও তাদের ডিজিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ঘোষণা করেছে। স্মার্ট বাংলাদেশের চারটি পিলার; স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন, এবং স্মার্ট সোসাইটির সঙ্গে ব্রিটেনের ডিজিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির সঙ্গে অনেকটাই মিল রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতেও বাংলাদেশ-ব্রিটেন একসঙ্গে আইটি সেক্টরে বিজনেস বাড়ানো, সাইবার সিকিউরিটি নিশ্চিত এবং দক্ষতা উন্নয়নে কাজ করবে বলেও আলোচনা হয়েছে।

একই সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে দেশের তরুণ প্রজন্মের ইংলিশ ল্যাংগুয়েজ কমিউনিকেটিং স্কিল বাড়ানোর জন্য আলোচনা হয়েছে। যাতে করে আমাদের ফ্রিল্যান্সার, সফটওয়্যার, ইঞ্জিনিয়াররা লাভবান হতে পারে জানান প্রতিমন্ত্রী।

এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিত কুমার, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জি এস এম জাফরউল্লাহ এবং বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিলের প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্সসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাজার স্থিতিশীল রাখতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার

বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার পুজামণ্ডপ পাহারায় থাকবে মাদ্রাসাছাত্ররা : ধর্ম উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ জনেরও বেশি মানুষ হত্যা করা হয়েছে: জাতিসংঘ

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারবদ্ধ: আইজিপি

‘দেশে জ্বালানি তেলের সংকট নেই’

দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল

ধৈর্যের পরীক্ষা দিচ্ছি : ডিবি প্রধান

৯৯০ জনের বিপরীতে হাসপাতালে বেড একটি : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বড়দিনে আতশবাজি-পটকা ফোটানোসহ ডিএমপির নানা নিষেধাজ্ঞা