Friday , 21 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

হজ-ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট থাকবে না: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
March 21, 2025 8:56 pm

কক্সবাজার প্রতিনিধি :

হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, হজ ও ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকিট সিন্ডিকেট আর থাকবে না, সিন্ডিকেট করে গ্রুপ টিকিট বুকিং করে অতিরিক্ত দামে বিক্রিরও সুযোগ নেই। এখন থেকে টিকিট বুক করতে অবশ্যই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নম্বর দিয়ে করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, ত্রিগুণ দাম বাড়িয়ে দিবেন এটা আর হবে না। এ ক্ষেত্রে একটা নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারে সম্প্রীতির একটা আবহ বিরাজ করে আসছে বহুদিন ধরে। এখানে সাম্প্রদায়িকগত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই। তাই এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজারের ছড়িয়ে পড়বে। মসজিদটিতে বহুমাত্রিক কর্মযজ্ঞ রয়েছে। এখানে একসঙ্গে ১১ শত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মহিলা ও শারীরিক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্যও আলাদাভাবে ওযুখানা ও নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও গাড়ি পার্কিং, মৃত গোসলের ব্যবস্থা, কনফারেন্স রুম, অডিটোরিয়াম, কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, পাঠাগার, ইমাম প্রশিক্ষণসহ বিভিন্নভাবে সাজানো হয়েছে।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নিজাম উদ্দিন আহমেদ, ঈদগাহ মসজিদের খতিব হাফেজ মাওলানা সোলায়মান কাসেমীসহ সরকারি পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন।

উল্লেখ্য, সারাদেশে সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। ইতোমধ্যে, ৩৫০টি মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - রাজনীতি