Monday , 28 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

হজ প্যাকেজ ঘোষণা আগামী বুধবার, কমছে খরচ: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
October 28, 2024 9:14 pm


দিনাজপুর প্রতিনিধি :

আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। হজের খরচ গতবারের চেয়ে কমানো হবে বলে নিশ্চিত করেন তিনি।

ধর্ম উপদেষ্টা সোমবার বিকেলে দিনাজপুরের হিলির আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এই কথা বলেন। ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামায়ে কেরামের ভূমিকা’’ শীর্ষক এই সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

আফম খালিদ হোসেন বলেন, ‘আগামী বুধবার হজ প্যাকেজ ঘোষণা করা হবে। ঘোষণায় হজের দুটি প্যাকেজ থাকবে, খরচ গতবারের চেয়ে কমানো হবে। হজে বাংলাদেশিদের জন্য ২০০ মেডিকেল টিম থাকবে। আরও ১ কোটি টাকার ওষুধের বরাদ্দ।’

সবাইকে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দাওয়াত দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো এজেন্সি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন আরও বলেন, ‘এদেশের টাকা লুট করে যারা বিদেশে পাচার করে তারা কখনোই দেশ প্রেমিক হতে পারে না। আর কোনো আলেম দেশের টাকা লুট করে বিদেশ বাড়ি করে নাই।’

হিলিবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টাকে সকল ট্রেনের যাত্রা বিরতির জন্য স্মারকলিপি দেওয়া হয়।

এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘হিলি রেল স্টেশন অবহেলিত রয়েছে। হিলি একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। আমদানি–রপ্তানির পাশাপাশি এখানে পাসপোর্ট যাত্রী পারাপার করে থাকে। তাই হিলি রেলস্টেশনে ট্রেন থামার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করব।’

এরপরে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বিশেষ দোয়া কামনা করেন।

হিলি মাদ্রাসার মুহতামিম সামশুল হুদা খানের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ড. আফম খারেদ হোসেন হিলি স্থলবন্দর পরিদর্শন করেন ও সুবিধা–অসুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের কাছ থেকে অবগত হন। বন্দরের কার্যক্রম আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হবে বলেও জানান তিনি। এরপর তিনি দিনাজপুরের উদ্দেশ্য হিলি স্থলবন্দর এলাকা ত্যাগ করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

১৭ বছর কারামুক্তির পর নেত্রকোনার গণ সংবর্ধনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর

ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে পুলিশ সচেষ্ট রয়েছে: আইজিপি

ইরান যুদ্ধে হতাশ, মানসিক অসুস্থতার ঝুঁকিতে থাকা ৫ হাজার সেনা নিয়ে ফিরে যাচ্ছে সেই মার্কিন যুদ্ধজাহাজ

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

সংবিধান সময়োপযোগী করার পরামর্শ ড. কামাল হোসেনের

প্রধানমন্ত্রীকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় হতে হবে: নজরুল ইসলাম

নেত্রকোনায় অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে বন্যার শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ায় ২ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নড়াইল-২ আসনে মনোনয়ন ফরম নিলেন মাশরাফি