Sunday , 11 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কুমিল্লায় নারীসহ সড়কে নিহত ৫

প্রতিবেদক
Newsdesk
February 11, 2024 4:26 pm


কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মহানন্দা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুর্ঘটনায় একজন নারী ও চারজন পুরুষসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে আমরা চারজনের লাশ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পরে একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত