Sunday , 17 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

প্রতিবেদক
Newsdesk
March 17, 2024 6:09 pm


কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটে গরমে রেললাইন বেঁকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নির্ধারিত সময়ের অনেক পরে ময়মনসিংহ অভিমুখী বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। গুণবতী স্টেশন পার হয়ে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে প্রবেশের সময় আউটারে ট্রেনটি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি গরমের কারণে লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। ট্রেনটি উদ্ধারে লাকসাম থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুর অভিমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার বলেন, ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার মো. রনি (২৮) ও আফজাল (২৯) নামে দুজন যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এরা দুজন শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভৈরবে ট্রলার ডুবি : ৩ জনের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছি: অর্থ উপদেষ্টা

মানুষের গায়ে হাত দিলে ক্ষমা নেই: প্রধানমন্ত্রী

রোববার থেকে কম দামে ইলিশ বেচবে সরকার

বিদেশি পর্যটকদের জন্য ভিসা সহজ করতে কাজ করবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় কিলোমিটারপ্রতি ৬.২৭ টাকা যানজট শুল্কের প্রস্তাব

সৌদি, তুরস্ক ও পাকিস্তানের নতুন সামরিক জোট: মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব পড়বে?

দল ও সরকারকে কলঙ্কিত করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে: চসিক মেয়র

ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন