Monday , 29 September 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

কুমিল্লার সীমান্ত দিয়ে  পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতের আসা- যাওয়ায়  ৩  নারী আটক

প্রতিবেদক
Newsdesk
September 29, 2025 6:25 pm

কুমিল্লা থেকে এম এ মতিন মাসুম :

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে যাওয়া-আসার ঘটনায় তিন নারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন; যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম ও সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোড়লের মেয়ে সালমা খাতুন।

রোববার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। আনন্দপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমানের দায়েরতকৃত মামলায় উল্লেখ করা হয়, ভারত সীমান্তবর্তী ২১১১/৬নং পীলারের নিকট দিয়ে শনিবার বিকেলে ভারত থেকে বাংলাদেশে তিন নারী প্রবেশ করতে দেখে বিজিবি টহল টিম।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় সালমা বেগম, শিল্পী বেগম ও সালমা খাতুনকে আটক করা হয়। এ সময় তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেনি। গত ১২ সেপ্টেম্বর একইভাবে তারা ভারতে প্রবেশ করে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আনন্দপুর বিজিবি নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন নারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

সর্বশেষ - রাজনীতি