Saturday , 8 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চুয়াডাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:27 pm

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তদন্ত করার পরই জানানো যাবে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত