Monday , 20 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামালপুরে পৃথক মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
July 20, 2026 5:30 pm

জামালপুর প্রতিনিধি :

জামালপুরে পৃথক দুই মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আব্দুর রহিম এ রায় দেন।

গৃহবধূ হত্যা মামলায় স্বামী হাফিজুলকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত। এছাড়া কিশোরী অপহরণ মামলায় আসামি শামীম, সাদেক ও জালাল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে গৃহবধু হনুফাকে মারধর করে হত্যা করে তার স্বামী হাফিজুল। এ ঘটনায় নিহতের মা ৫ জনের নামে মামলা করেন। স্বাক্ষ্য ও প্রমাণের পর আদালত ৪ জনকে খালাস দেন।

এদিকে, ২০২৪ সালের ২২ ডিসেম্বর হরিপুর এলাকা থেকে এক কিশোরীকে অপহরণ করেন আসামিরা। পরে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে গাজীপুর থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

জ্বালানি নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে: এনসিপি

চট্টগ্রামে সংঘর্ষে নিহত ৩

নিরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য: রূপপুরে সাগরচুরি ২৭ কোটি টাকার যন্ত্রপাতির বিল তোলা হয় ২১৩ কোটি ৮৮ লাখ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল তৈরি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন : ওবায়দুল কাদের

‘অযৌক্তিক আন্দোলন-আবদার ধৈর্যের সীমা অতিক্রম করেছে’

রমজানে লোডশেডিংমুক্ত রাখার টার্গেট: জ্বালানি উপদেষ্টা

আলম খানের গানেই চলচ্চিত্রে সুযোগ পান কুমার শানু

প্রতারণায় অর্জিত অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান