Sunday , 5 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জোড়া খুন : ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
January 5, 2025 9:16 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মকবুল হোসেন ও সাইফুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ আদেশ দেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি আব্দুল লতিফ আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, কাওসার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন, আব্দুল আওয়াল।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের কৃষক সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেনসহ অন্যরা বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে সাইফুল ইসলামের বাড়িতে এসে তাদের ওপর হামলা চালায়। এসময় মকবুল হোসেন, আবুল কালাম, সাইফুল ইসলাম, সোনা মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহতদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে মকবুল হোসেন, সোনা মিয়া ও সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন ও সাইফুল ইসলাম মারা যান।

এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর তেজগাঁওয়ে ফুটপাত-রাস্তা দখল করে যুবদলের ওয়ার্ড কার্যালয়

তাপমাত্রা কমে আগামী সপ্তাহে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

সরকারি চাকরিতে ৪ লাখ ৭৩ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশ

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার, বহিষ্কার ২৫

গণতন্ত্রের বিকাশে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী

কলমাকান্দায় মাদ্রাসাছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল

ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন: ইফতেখারুজ্জামান

সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে একমত বিজিবি-বিএসএফ

উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার