মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টেকনাফে সাড়ে ১০ কেজি সোনাসহ মিয়ানমারের ‍২ নাগরিক আটক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ


কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় সাড়ে ১০ কেজি সোনাসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন- মিয়ানমারের মংডু সুদাপাড়ার হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মো. আনোয়ার (৩০)।

বিজিবি জানায়, টেকনাফের পৌরসভাস্থ অলিয়াবাদের বাসিন্দা প্রবাসী আবদুল হকের বাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশে চোরাকারবারীরা সোনার বড় চালান মজুদ করে রাখে। খবর পেয়ে বিজিবির একটি দল সোমবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ সোনার উদ্ধার করা হয়। অভিযানের সময় মিয়ানমারের দুজন নাগরিক পালানোর চেষ্টা করে। তবে তাদের আটক করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি আরও জানায়, মিয়ানমারের ২ লাখ সাড়ে ২৯ হাজার কিয়াত, সাড়ে ৪ লাখ বাংলাদেশি টাকা এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার করা সোনা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটকদের নামে মামালা করে থানায় হস্তান্তর করা হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে এখন উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসানুল হক ইনু গ্রেপ্তার

বন্যায় পৌনে ৩ হাজার প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

এনআইডি সংশোধনে অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রামে নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক মর্যাদায় দ্রুত প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

নিজামী-কাসেম-সালাউদ্দিনের মৃত্যুদণ্ড মিথ্যা মামলায়: মির্জা ফখরুল

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ঘোষণাপত্রের পর নির্বাচন বানচালের নতুন আভাস পাওয়া যাচ্ছে: গয়েশ্বর

সিলেটে ৮৯ বস্তা চোরাই চিনিসহ গ্রেপ্তার ১

শেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী