Monday , 26 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

হাসানুল হক ইনু গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
August 26, 2024 7:48 pm

নিজস্ব প্রতিবেদক :

১৪ দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ সোমবার রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, হাসানুল হক ইনুকে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। তিনি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইনু ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের সবশেষ মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন ইনু।

এর আগে গত গত ২২ আগস্ট রাজধানীর গুলশান থেকে ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়।

সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে। ১৪ দল নেতা রাশেদ খান মেনন ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে।

এসব মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী–প্রতিমন্ত্রী। গ্রেপ্তার হয়েছেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাঈদ আহমেদ পলক এবং সাবেক উপমন্ত্রী আরিফ খানসহ অনেকে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ রহমানকে ১০০ কোটি, তার ছেলেকে ৫০ কোটি টাকা জরিমানা

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সড়ক-রেলপথ অবরোধের হুঁশিয়ারি

সাড়ে ৩০০ কোটি টাকার সার কিনবে সরকার

জাহাজে সাত খুন: গ্রেফতার আকাশ ৭ দিনের রিমান্ডে

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৩

সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে : মির্জা ফখরুল

ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার, টিসিবির ট্রাক সেল চালুর দাবি জাতীয় নাগরিক কমিটির

টোল দিয়ে বঙ্গবন্ধু টানেল পার হলেন প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

নিজেকে সংস্কার না করলে রাজা বদল হবে, অবস্থা বদলাবে না: স্বাস্থ্য উপদেষ্টা