Sunday , 18 February 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডলফিন এনজিও’র মালিক আব্দুর রাজ্জাকসহ আটক ৬

প্রতিবেদক
Newsdesk
February 18, 2024 6:08 pm

নওগাঁ প্রতিনিধি :

২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া নওগাঁর ডলফিন এনজিও’র মালিক আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে আটক করেছে র‍্যাব-৫।

রোববার (১৮ ফেব্রুয়ারি) নওগাঁ সার্কিট হাউসের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

র‍্যাব-৫ এবং র‍্যাব-১১’র চৌকস আভিযানিক দল নওগাঁয় গ্রাহকের সঞ্চিত প্রায় ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়া এনজিও ডলফিন’র মালিক মো. আব্দুর রাজ্জাক ও তার সহযোগী মো. রিপন, পিয়ার আলী, আতোয়ার রহমান আতা, মোছা. শিল্পি বেগম এবং মোছা. সুমি বেগমকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, নওগাঁ জেলার সদর থানাধীন ফতেহপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ২০১৩ সালে ডলফিন সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (রেজি. নং- ১২৪৩) নামে একটি সংস্থা গড়ে তোলেন। গ্রামের সহজ সরল মানুষকে প্রতিমাসে তার এনজিও’তে ২,০০০-২,৫০০ টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ২০ কোটি টাকা আমানত সংগ্রহ করেন। ডলফিন এনজিও-তে এলাকার অনেকেই সঞ্চয়পত্র খোলার নামে অল্প অল্প করে বড় অংকের টাকা আমানত হিসেবে জমা করে। ডলফিন এনজিও’র অফিসে গ্রাহকগণ জমানো টাকার মুনাফা প্রথম তিন মাস পেলেও পরবর্তীতে মুনাফা বন্ধ করে লাপাত্তা হয়ে যায় এনজিও ডলফিন।

লাপাত্তা হওয়ার পর থেকেই র‍্যাব-৫ এবং র‍্যাব-১১’র গোয়েন্দা দল তাদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রাজ্জাক, রিপন, পিয়ার আলী, আতোয়ার, শিল্পি বেগম এবং সুমি আক্তারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, স্টেশনগুলোতে যাত্রীচাপ

বরগুনার বেতাগীতে স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অসদাচরণ ও দুর্ণীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় লঘুদণ্ড

দুদকের ঘাড়ে বন্দুক রেখে দায়মুক্তি : রাজস্ব কর্মকর্তা বেলাল হোসাইন রাজস্ব লোপাট করেই শতকোটি টাকার মালিক

পুলিশে ফের বড় রদবদল

ইসির নির্বাচনী রোডম্যাপে ‌খুশি বিএনপি

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

ভোটের ফল ঘোষণার সমাপ্তি টানল নির্বাচন কমিশন

ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রে চার্চে বন্দুক হামলায় নিহত ৪

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪