Sunday , 24 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
March 24, 2024 7:06 pm


নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জে সিলভার ক্রিসেন্ট হাসপাতাল নামে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আনিকা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শহরের চাষাঢ়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুরের পর ম্যানেজারকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে স্বজনরা।

আনিকা সদর উপজেলার ফতুল্লার নয়াবাজার এলাকার রোমান মিয়ার স্ত্রী।

নিহতের স্বজন ও স্বামী অভিযোগ করে বলেন, শনিবার সন্ধ্যায় চিকিৎসক সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশনের জন্য ক্লিনিকে ভর্তি করানো হয় আনিকাকে। অপারেশন শেষে ভোরে তাঁর জ্ঞান ফিরলে ব্যথা ও শ্বাসকষ্ট হলে চিকিৎসক ইনজেকশন পুশ করার পর মৃত্যু হয়।

মৃত্যুর খবর পেয়ে স্বজনরা এসে হাসপাতালে বিক্ষোভ করে ভাঙচুর করে। পরে মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যায়। আনিকার স্বজনেরা দাবি করেন, চিকিৎসকের অবহেলায়ই মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি পরিবারের। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, পুলিশ সেবা ৯৯৯ এ ফোন পেয়ে এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় হাসপাতালের দুজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি