Monday , 20 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নেত্রকোণায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে

প্রতিবেদক
Newsdesk
October 20, 2025 8:02 pm

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এস. এম. তানজিরুল ইসলাম (রায়হান) -এর বিরুদ্ধে স্বাস্থ্যসেবা প্রদানের নামে আর্থিক অনিয়ম, রোগীর সঙ্গে অসদাচরণ ও মানহানিকর কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গত ১৫ অক্টোবর বিকেলে তেলুঞ্জিয়া গ্রামের শিলা সাংমা তাঁর স্বামীর ছোট বোন বিধবা নিঃসন্তান রুহিলি রেমাকে (৬০) হাঁটুর ব্যথার চিকিৎসা নিতে উপজেলার সোমেশ্বরী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ রায়হানের কাছে যান। ডাঃ রায়হানের কাছে ৪০০ টাকা ভিজিট দিয়ে দেখানোর পর তিনি রোগীর একটি রক্ত পরীক্ষা, দুইটি পায়ের এক্সরে এবং একটি কোমরের এক্সরে করার নির্দেশ দেন। মূল্য পরিশোধের পর ওই পরীক্ষাগুলো তিনি নিজেই পরিচালনা করেন। যদিও নীতিমালা অনুযায়ী প্রাতিষ্ঠানটি অনুমোদিত নয়।

এরপর হাঁটুতে ইনজেকশন প্রয়োগের জন্য ডাঃ রায়হান ১,৫০০ টাকা নেন, যেখানে বাহিরের ফার্মেসিতে ইনজেকশনের দাম মাত্র ১২০ টাকা!

অতিরিক্ত টাকা আদায়ের কারণ জানতে চাইলে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার আব্দুল সালাম গনি বলেন, ডাক্তার সাহেব জানেন।

শিলা সাংমা অভিযোগ করে বলেন, “আমি যখন ইনজেকশনের খরচের ভাউচার চাই, তখন ডাক্তার ও ম্যানেজার উভয়েই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে অশ্লীল অসভ্য (গাড়িডাফাঁটাইয়াফালভাম যৌনাঙ্গ ফাঁটানো) ভাষায় গালাগালি করেন। এমনকি খুন-জখমের হুমকি দেন। এসময় ডাক্তার রায়হান নিজের মোবাইল ফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করে যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন, যা একজন নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসেবে তাঁর জন্য চরম মানহানিকর! তিনি বলেন আমরা সংখ্যালঘু আদিবাসী ও স্থানীয় সমাজে আমাকে দারুনভাবে মান-সম্মানহানী করেছেন। প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী লুৎফর জ্জামান ফকির জানান একজন সরকারি ডাক্তার হয়ে অসুস্থ রোগান্ত দুঃখি অসহায় ব্যাক্তিদের পাশে থেকে চিকিৎসা সেবার দেয়ার পরির্বতে অসৎ অশালীন মানহানিকর আচরণ। জনগণের ট্যাক্সে একজন সরকারি ডাক্তারের বেতন ভাতা হয়। আর তাদের দ্বারাই যদি মালিক জনগণ অর্থাৎ রোগীর সাথে এ ধরনের কর্মকান্ড সংগঠিত হয় তা কিছুতেই মেনে নেয়া যায় না। আর এমন ব্যক্তি ডাক্তার হিসেবে স্বাস্থ্য বিভাগে কিছুতেই তার স্থান হতে পারে না। কাজেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী। এদিকে ডা: এসএম তানজিরুল ইসলাম রায়হান অপরাধ চিত্রকে জানান একই সময়ে প্রথমবার ৪০০/ টাকা ভিজিট নেয়ার পর পূর্ণরায় ১৫০০ টাকা ভিজিট নেয়া নিয়ম আছে নেয়া য়ায়।

এ ঘটনায় ডাঃ রায়হানের অসদাচরণ ও সোমেশ্বরী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের কাছে দাবী জানান, শিলা সাংমা ও ভুক্তভোগী পরিবারের লোকজন। অপরদিকে সিভিল সার্জন বলেন, দুর্গাপুর থেকে একজন সাংবাদিক বিষয়টি আমাকে অবহিত করেছেন বলে স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে তদন্ত ব্যবস্থ নেয়া হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, এক দিনের মধ্যে খোলার নির্দেশ

স্ত্রীকে শায়েস্তা করতে ছেলেকে গলা টিপে হত্যা

ইরানে মিসাইল ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের

১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নেয়া ‘ভাইরাল’ সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয়

বুদ্ধিজীবী কবরস্থানে কবি হেলাল হাফিজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না : নজরুল ইসলাম

আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের পর্যটন শিল্পে সম্পৃক্ত করা হবে

Cultural tourism and traditional values promoted through festival

মারা গেলেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ

বঙ্গভবনের সামনে কাঁটাতারের বেড়া, বাড়তি পুলিশ-বিজিবি মোতায়েন