Saturday , 9 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে জয়ী মহিউদ্দিন

প্রতিবেদক
Newsdesk
March 9, 2024 9:30 pm


পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী পৌর নির্বাচনে মেয়র পদে টানা দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন মহিউদ্দিন আহমেদ। বেসরকারি ফলাফলে জগ মার্কায় তিনি পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র ডা. মো. শফিকুল ইসলাম মোবাইল মার্কায় পেয়েছেন ১০ হাজার ৫৫২ ভোট।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের ২৪টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান জানিয়েছেন, বেসরকারিভাবে মহিউদ্দিন আহম্মেদকে জয়ী ঘোষণা করা হয়েছে। জগ প্রতীকে মহিউদ্দিন আহম্মেদ পেয়েছেন ২১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৫২২ ভোট।

তিনি বলেন, কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রে একজন এসআই, দুইজন এএসআই, চারজন পুলিশসহ ৯ জন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে ১৯ জন ম্যাজিস্ট্রেট, ৩ প্লাটুন বিজিবি,৪ টিম র‌্যাব ও পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জব্দ হচ্ছে শেখ হাসিনার সম্পদ: ধানমন্ডি ৩২ নম্বরের মালিকানা কার?

অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা

চট্টগ্রাম-মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী ভারত

বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলব: ওবায়দুল কাদের

অনলাইন জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পদোন্নতির ছড়াছড়ি, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

সবার সামনে ১৫ মিনিট ধরে অধ্যক্ষকে পেটালেন এমপি

সবার সামনে ১৫ মিনিট ধরে অধ্যক্ষকে পেটালেন এমপি

বেসামরিক স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার হুমকি ইরানের

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে

নারীদের হেনস্থা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে: মির্জা ফখরুল