Saturday , 24 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

প্রেমের টানে শিবচরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে

প্রতিবেদক
Newsdesk
February 24, 2024 5:46 pm


মাদারীপুর প্রতিনিধি :

ইন্দোনেশিয়ার তরুণী ইফহা। কাজের সুবাদে সিঙ্গাপুরে থাকার সময় টিকটকে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাদারীপুরের শিবচর উপজেলার শামীম মাতবরের। দুই বছরের প্রেমের পরিণতি হলো গতকাল শুক্রবার উপজেলার বড় কেশবপুর গ্রামের শামীম ও ইফহা বিয়ে করেন।

স্থানীয় কয়েকজন বলেন, ২০১৮ সালে শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ইফহার সঙ্গে। মা-বাবা ইন্দোনেশিয়ায় থাকলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকসের ব্যবসা করেন। দুই বছর প্রেমের পর ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তিনি শামীমের বাড়িতে এসে বিয়ের সিদ্ধান্ত নেন।

গত ৩০ জানুয়ারি শামীম মাতবর দেশে আসেন। ১৭ ফেব্রুয়ারি আসেন ইফহা। গত বৃহস্পতিবার গায়েহলুদ এবং গতকাল শামীমের বাড়িতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিদেশি বউ দেখতে বহু মানুষ ভিড় করছেন শামীমের বাড়িতে। শামীম মাতবরের আত্মীয় সালমা আক্তার বলেন, ‘আমরা ফোনে ইফহার সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। মেয়ে খুবই ভালো। তাঁর ব্যবহার আমাদের সবাইকে মুগ্ধ করেছে।’

শামীম মাতবরের বাবা লাল মিয়া মাতবর বলেন, ‘বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। মেয়েও ছেলেকে পছন্দ করে। দুজনের পছন্দই আমার পছন্দ। সবাই মিলে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠান হয়েছে। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে?’

প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ইফহা বাংলাদেশের মেয়েদের মতো পোশাক পরতে শুরু করেন বলে জানান বর শামীম মাতবর। তিনি বলেন, ‘আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করতে পেরেছি। সবাই আমাদের মেনে নিয়েছে। এটাই আনন্দের।’

এই বিয়েতে খুব খুশি ইফহা। তিনি বলেন, ‘আমি খুবই খুশি শামীমকে পেয়ে। ও খুবই ভালো মনের মানুষ। শামীমের মা-বাবাও অনেক ভালো মনের মানুষ। আমরা খুব তাড়াতাড়ি সিঙ্গাপুরে চলে যাব। সেখান থেকে ইন্দোনেশিয়ায় বেড়াতে যাব মা–বাবার কাছে।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শোয়েব মালিকের তৃতীয় বিয়েতে উপস্থিত ছিল না পরিবার

প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে নির্বাচন হবে, আশা ফখরুলের

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান

বাংলাদেশের নির্বাচন ও ড. ইউনূস ইস্যুতে যা বলল হোয়াইট হাউজ

জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না: র‍্যাব ডিজি

ফ্রিল্যান্সিংয়ে আয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগ, আটক ১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত: উপদেষ্টা

মধ্যরাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি