তপু রায়হান রাব্বি,ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর সহ ৮ দফা দাবিতে ময়মনসিংহের ফুলপুরে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি শুক্রবার(২৭ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে হালুয়াঘাট রোডের উপজেলা কোট বিল্ডিং থেকে শুরু করে উপজেলা গেইটে এসে শেষ হয়। মিছিলের ৪৩ মিনিটের একটি ভিডিওটিতে দেখা যায় উপস্থিতিদের হাতে কাটের তৈরি নৌকার বৈটা হাতে বিভিন্ন শ্লোগানের।
অপরদিকে আরেকটি পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল ও সাবেক সাধারণ সম্পাদক মানিকের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয় আনুমানিক ভোর সকাল ৬টার দিকে রূপসী টু বালিয়া রোডে। পরে তা গণমাধ্যম ফেইসবুকের পোস্ট করেন নেতাকর্মেরা ।
এ বিষয়ে নিষিদ্ধ ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমেদ শাওনের সাথে কয়েকবার চেষ্টার পর অবশেষে কথা বললে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিকে দেশে ফেরানো সহ আওয়ামী লীগের ৮ দফা দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন যে, পর্যন্ত আমাদের ৮ দফা দাবি না মানা হবে সে পর্যন্ত আমাদের বিক্ষোভ ও সংগ্রাম চলবেই।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, সারারাত আমি সহ থানা পুলিশের টহল টিম ফুলপুর এ বিভিন্ন স্থান টহল দিয়ে সকালে টহল টি গোল চত্বর রেখে আমি থানায় এসে ফ্রেশ হবার জন্য উপরে উঠতেই কিছুক্ষণ পর শুনি মিছিলের সংবাদ। তড়িঘড়ি করে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এর আগে পুলিশের টহল টিম দেখে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে । নাশকতা সৃষ্টি কারি কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ ও জনগণের কল্যাণে প্রশাসন সব সময় সক্রিয় ছিল এবং থাকবে। বিক্ষোভকারীদের শনাক্ত করে খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।


















