Friday , 27 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সরকারি নির্দেশনা উপেক্ষার অভিযোগ বিএডিসি ডিলারদের, ইউরিয়াসহ সব সারে সমবরাদ্দের দাবি

প্রতিবেদক
Newsdesk
November 27, 2026 6:32 pm

ঢাকায় সংবাদ সম্মেলন করে তিন দফা দাবি

আনিছুর রহমান মোল্লা:

কৃষি মন্ত্রণালয়ের জারি করা সরকারি নির্দেশনা মাঠপর্যায়ে উপেক্ষা করা হচ্ছে এমন অভিযোগ তুলে ইউরিয়াসহ সব ধরনের সারে বিএডিসি বিসিআইসি ডিলারদের মধ্যে সমবরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএডিসি ডিলারদের সংরক্ষণ কমিটি।

শুক্রবার ২৭ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের কনভেনার মোজাম্মেল হক লিখিত বক্তব্য পাঠ করে এ সময় ২৫ থেকে ৩০ জন বিএডিসি সার ডিলার উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে উপস্থিত ডিলারদের মধ্যে ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর হোসেন, জহিরুল ইসলাম নান্নুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ২০০৬-০৭ অর্থবছর থেকে বিএডিসি সার ডিলাররা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছেন। মাঠপর্যায়ে কৃষকের সবচেয়ে কাছের সেবাদাতা হিসেবে তাঁরা কাজ করছেন। অথচ সার বরাদ্দের ক্ষেত্রে তাঁদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এটি শুধু ডিলারদের স্বার্থের বিষয় নয়, দেশের কৃষি ও কৃষকের স্বার্থের সঙ্গেও জড়িত।

তিনি বলেন, “আমরা কোনো ব্যক্তিগত স্বার্থে এখানে আসিনি। আমরা এসেছি আমাদের গোষ্ঠীগত স্বার্থ তথা দেশের কৃষককে বাঁচাতে এবং সার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে বিএডিসি ডিলারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরে একটি আবেদন করা হয়। আবেদনে সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছিল।

ডিলারদের দাবি, তাঁদের দাবির যৌক্তিকতা বিবেচনায় নিয়ে কৃষি মন্ত্রণালয় গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৫-২২১-এর মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের মধ্যে বৈষম্যহীনভাবে সমবরাদ্দ এবং নীতিমালার ১.৩ অনুচ্ছেদ অনুযায়ী ইউরিয়াসহ সব ধরনের সার সমভাবে বিতরণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ জন্য প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, সরকার যখন বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, তখন মাঠপর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়ন না হওয়া অত্যন্ত হতাশাজনক।

তাঁদের অভিযোগ, মন্ত্রণালয়ের নির্দেশনা জারির পরও মাঠপর্যায়ের কতিপয় কর্মকর্তা তা যথাযথভাবে অনুসরণ করছেন না। বরং বিএডিসি ডিলারদের সমবরাদ্দ থেকে বঞ্চিত করতে নানা অজুহাতে বরাদ্দ আটকে রাখা হচ্ছে। কখনো কাগজপত্রের ত্রুটি, আবার কখনো গুদামে জায়গা না থাকার কথা বলে সার সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া ডিলারদের হয়রানি করে বরাদ্দ গ্রহণে নিরুৎসাহিত করার অভিযোগও করেন তাঁরা।

বক্তারা বলেন, সার বরাদ্দ ও বিতরণে এ ধরনের বৈষম্যের প্রভাব সরাসরি কৃষকের ওপর পড়ছে। সময়মতো সার না পেয়ে কৃষকদের বেশি দামে খোলাবাজার থেকে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষক। পাশাপাশি সরকারের কৃষিবান্ধব উদ্যোগ নিয়েও জনমনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে এ পরিস্থিতি নিরসনে তিন দফা দাবি তুলে ধরেন বিএডিসি ডিলারদের সংরক্ষণ কমিটির নেতারা।

তাঁদের তিন দফা দাবি হলো—ৃ

িকৃষি মন্ত্রণালয়ের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের নির্দেশনা অবিলম্বে মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়ন করতে হবে। বিএডিসি ও বিসিআইসি উভয় প্রতিষ্ঠানের ডিলারদের মধ্যে ইউরিয়াসহ সব ধরনের সার সমভাবে বরাদ্দ ও বিতরণ নিশ্চিত করতে হবে।

সরকারি নির্দেশনা অমান্য করে সার বরাদ্দে বৈষম্য সৃষ্টি এবং ডিলারদের হয়রানি করছেন—এমন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।

সার বরাদ্দ ও বিতরণের পূর্ণাঙ্গ হিসাব অনলাইনে প্রকাশ করতে হবে, যাতে বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং কোনো ডিলার বঞ্চিত হলে তা সহজেই শনাক্ত করা যায়।

বক্তারা আরও বলেন, “আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা সরকারের জারি করা আদেশের পক্ষে। আমরা চাই না কৃষক সারসংকটে পড়ুক কিংবা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হোক। কয়েকজন কর্মকর্তার অনিয়মের কারণে সরকারের ভালো উদ্যোগ ব্যাহত হোক, সেটিও আমরা চাই না।”

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের প্রতি মাঠপর্যায়ে নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি সরাসরি তদারকির আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথায় এবং কী কারণে নির্দেশনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তাঁরা।

বিএডিসি ডিলারদের সংরক্ষণ কমিটির নেতারা বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং সুষ্ঠু সার বিতরণব্যবস্থা নিশ্চিত করতে তাঁরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। কৃষকের পাশে অতীতেও ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে অঙ্গীকার করেন তাঁরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ৬ মাসে এমন একটা ঘটনাও নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড়া নয়: সারজিস আলম

সংসদে জামায়াত ও জোট এমপিদের ওয়াক আউট

নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা

মুদি দোকান করের আওতায় আনা কি সম্ভব?

সাবেক সিইসি নূরুল হুদা দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে