বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ফেসবুকের ‘কমেন্ট’ নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত যুবক

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ


যশোর প্রতিনিধি :

যশোরে আকাশ হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের কমেন্ট নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলছিল। আকাশকে হত্যার হুমকিও দেয় তানভির। মঙ্গলবার রাতে আকাশকে ডেকে নিয়ে মারধোর ও ছুরিকাঘাত করে সাব্বির ও তানভিরসহ ১০ থেকে ১২ জন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসক সাইফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান তিনি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২ হাজার টাকা চুরিকে কেন্দ্র করে মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা

শুধু ভোটের অধিকারের জন্য আন্দোলন হয়নি: হাসনাত আবদুল্লাহ

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে

‘আওয়ামী লীগ কয়েকদিনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে’

ডিপোতে আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

ডিপোতে আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতির তাগিদ ইসির

সূত্রাপুর ফায়ার সার্ভিসের সামনে বাসে আগুন

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী