Friday , 8 May 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

আগামী বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়াবে সরকার: মন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 8, 2026 8:11 pm

নিজস্ব প্রতিবেদক :

বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আগামী বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) ৪৪তম বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, আমি কখনও এপ্রিশিয়েট করতে পারবো না যে, নোট-গাইড বই থাকুক। কিন্তু বই তো বন্ধ হবে না। গাইড বইয়ের ভেতরে অনেক লুপস রয়েছে, যেমন কিছু কিছু প্রতিষ্ঠানের গাইড বই থেকেই আমাদের শিক্ষকরা প্রশ্ন করেন—এমন কথাও শোনা যায়।

তিনি বলেন, আধুনিকায়নের এই যুগে ট্যাবসহ ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে সরকার। এর ফলে চিরাচরিত গাইড বইয়ের ওপর নির্ভরতা কমবে।

শিক্ষামন্ত্রী বলেন, নোট-গাইড বই উঠে গেলে পুস্তক প্রকাশক-বিক্রেতাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা (প্রকাশক-বিক্রেতারা) মানসম্মত সহায়ক বই বাজারে আনবেন। দেশে আমরা খুব সস্তায় বই প্রকাশ ও মুদ্রণ করতে পারি। যেই দামে পৃথিবীর আর কোনো দেশে প্রকাশ ও মুদ্রণ করা সম্ভব নয়।

তিনি বলেন, বিগত সরকারের সময় হাজার হাজার কোটি টাকা নাকি আপনারা (প্রকাশক-বিক্রেতারা) নষ্ট করেছেন—এগুলো বাস্তব-অবাস্তবের সমন্বয়। এখানে মূলত দায়ী নিয়ন্ত্রণহীন শিক্ষা মন্ত্রণালয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুন ও ডাকাতির মামলায় ১০৪ বছর বয়সি নুর মোহাম্মদ কারাগারে

এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

পদ্মা নদীতে হামলায় নিখোঁজ এএসআই সদরুলের মরদেহ উদ্ধার

তারেক রহমান ‘নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা’- আকন কুদ্দুসুর রহমান

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা : গ্রেপ্তার ১

ভিকটিম উদ্ধার, অধরা ‘গডফাদার’ উখিয়া-টেকনাফে রুট বদলে ফের সক্রিয় মানবপাচার সিন্ডিকেট

চকরিয়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বিশৃঙ্খলা হলে পুলিশ কিন্তু বসে থাকবে না: বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রী