Sunday , 28 June 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাউফলে বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত

প্রতিবেদক
Newsdesk
June 28, 2026 10:58 am

পটুয়াখালী প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল শোডাউনের মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এমন হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলায় আহতরা হলেন- উপজেলার মধ্য দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহ সভাপতি রাসেলসহ (৩০) অন্তত ১০ জন। হামলার ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিএনপি নেতাকর্মী সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোডাউন চলাকালে পথিমধ্যে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপরে হামলা চালায়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যার দিকে পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে আমরা দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করি। আমাদের মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। তাদের অতর্কিত হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয়েছে। তারা আমাদের ২০-২৫টি মোটরসাইকেলয ভাঙচুর করেছে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

সত্য ও বস্ত‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ্যমেই একজন সাংবা‌দি‌কের পেশাগত দায়িত্বশীলতার প‌রিচয়

সিরাজগঞ্জে স্যালাইন খেয়ে শিশুর মৃত্যু, গ্রেফতার ৪

সংসদে কোনো অসাংবিধানিক বক্তব্য দেইনি: জিএম কাদের

সীমান্ত রক্ষায় বিজিবিকে স্মার্ট প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে : প্রধানমন্ত্রী

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে প্রথম নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩

আওয়ামী সন্ত্রাসীরাই স্বেচ্ছাসেবক নেতা দিদারকে খুন করেছে : ফখরুল

বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি আমিরাত অধিনায়কের

Share via
Copy link