Monday , 9 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
September 9, 2024 7:45 pm

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এর মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় খুলনাগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও দুই জন আহত হন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইসলাম অনিক বলেন, তিন জনকে মৃত ও দুই জনকে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। পথে একজন মারা গেছেন বলে জেনেছি।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, অটোরিকশাকে ধাক্কা দিয়ে পিকআপটি পালিয়ে গেছে। দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। এর মধ্যে, তিন জনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজাতে চায় সরকার : প্রধানমন্ত্রী

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ১১ মামলার আসামি নিহত

নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ

দায়িত্ব কুমেকে, সেবা দেন প্রাইভেট হাসপাতালে

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন ও নিয়ম-নীতি দরকার: তথ্য প্রতিমন্ত্রী

আদালতের ‘স্থিতাবস্থা’ উপেক্ষা করে কলমাকান্দায় স্থাপনা নির্মাণ: নেপথ্যে কোন অদৃশ্য শক্তি?

নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের

বাজেট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সামঞ্জস্যপূর্ণ নয়: সিপিডি